সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সসহ খাগড়াছড়িতে ৫৪ নার্সের দ্রুত বদলি: স্বাস্থ্যসেবা ব্যাহত হওয়ার আশঙ্কা নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে জোটবদ্ধ ইসরায়েলের বিরোধীরা বাবার কাটা খাল পুনঃখনন করলেন তারেক রহমান জামালপুরে কালবৈশাখী ঝড়ে গাছ পড়ে মা ও ২ মেয়ের মৃত্যু মিথ্যা মামলা দেওয়ার সংস্কৃতি থেকে বের হওয়ার আহ্বান আইনমন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমান যশোর পৌঁছেছেন টঙ্গী পশ্চিম থানার বিশেষ অভিযানে ৪৩ মাদকসেবী গ্রেফতার কলা ইমরান চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার জরুরি সেবায় নিয়োজিতদের জ্বালানি তেলের রেশনিং তুলে নেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী হাম ও হামের উপসর্গ নিয়ে আরো ৮ শিশুর মৃত্যু, ঢাকাতেই ৫
মিথ্যা মামলা দেওয়ার সংস্কৃতি থেকে বের হওয়ার আহ্বান আইনমন্ত্রীর

মিথ্যা মামলা দেওয়ার সংস্কৃতি থেকে বের হওয়ার আহ্বান আইনমন্ত্রীর

মিথ্যা মামলা দেওয়ার সংস্কৃতি থেকে মানুষকে বের হবার আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, নিপীড়িত মানুষকে বিনামূল্যে আইনি সহায়তা দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

সোমবার (২৭ এপ্রিল) রাজধানীর বনানীতে ভ্রাম্যমাণ লিগ্যাল এইড ক্যাম্প উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। লিগ্যাল এইড সেবা থেকে কেউ বঞ্চিত হলে আইন মন্ত্রণালয়কে অবহিত করার কথা জানিয়ে তিনি বলেন, আদালতে যাওয়ার আগে কোনো সমস্যার সমাধানে লিগ্যাল এইডের মাধ্যমে নিজেদের মধ্যে মিমাংসা করার চেষ্টা করুন।

যারা যৌন নির্যাতনের শিকার হচ্ছেন কিন্তু আদালতে যেতে পারছেন না, তারা লিগ্যাল এইডের মাধ্যমে আইনি সহায়তা পাবেন বলেও আশ্বাস দেন মন্ত্রী।

তিনি বলেন, আমরা মামলা জট কমাতে চাই তাই লিগ্যাল এইড কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে। আবার কেউ মামলার মাঝামাঝিতে সমঝোতা করতে চাইলে তারও ব্যবস্থা করে দেওয়া হবে।

সময়ের ধারা সংবাদটি শেয়ার করুন এবং আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © somoyerdhara.com
Desing by Raytahost.com