সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৬:২২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সসহ খাগড়াছড়িতে ৫৪ নার্সের দ্রুত বদলি: স্বাস্থ্যসেবা ব্যাহত হওয়ার আশঙ্কা নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে জোটবদ্ধ ইসরায়েলের বিরোধীরা বাবার কাটা খাল পুনঃখনন করলেন তারেক রহমান জামালপুরে কালবৈশাখী ঝড়ে গাছ পড়ে মা ও ২ মেয়ের মৃত্যু মিথ্যা মামলা দেওয়ার সংস্কৃতি থেকে বের হওয়ার আহ্বান আইনমন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমান যশোর পৌঁছেছেন টঙ্গী পশ্চিম থানার বিশেষ অভিযানে ৪৩ মাদকসেবী গ্রেফতার কলা ইমরান চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার জরুরি সেবায় নিয়োজিতদের জ্বালানি তেলের রেশনিং তুলে নেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী হাম ও হামের উপসর্গ নিয়ে আরো ৮ শিশুর মৃত্যু, ঢাকাতেই ৫
টঙ্গী পশ্চিম থানার বিশেষ অভিযানে ৪৩ মাদকসেবী গ্রেফতার

টঙ্গী পশ্চিম থানার বিশেষ অভিযানে ৪৩ মাদকসেবী গ্রেফতার

এ এম লিটন গাজীপুর মহানগর প্রতিনিধি: গাজীপুর মহানগরের টঙ্গী পশ্চিম থানাধীন দক্ষিণ আরিচপুর হাজীর মাজার বস্তি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৪৩ জন মাদকসেবীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২৬ এপ্রিল ২০২৫) টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আরিফুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযান চলাকালে এলাকায় মাদকবিরোধী তৎপরতা জোরদার করা হলে সন্দেহভাজনদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতদের নাম-ঠিকানা যাচাই-বাছাই শেষে তাদের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানায় নন-এফআইআর (প্রসিকিউশন) মামলা নং-৭০/২৬ ও ৭১/২৬ দায়ের করা হয়েছে। মামলাগুলোতে জিএমপি অধ্যাদেশের ৭৮/১০২ ধারায় অভিযোগ আনা হয়েছে। পরে গ্রেফতারকৃতদের আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নগরীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

সময়ের ধারা সংবাদটি শেয়ার করুন এবং আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © somoyerdhara.com
Desing by Raytahost.com