বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বাড়ল ভারি বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের ৩ মাস সহায়তা দেবে সরকার :প্রধানমন্ত্রী পটুয়াখালীর এমপিওভুক্ত কলেজে চরম অনিয়ম: ৪০ শিক্ষকের মধ্যে উপস্থিত মাত্র ২, নেই শিক্ষার্থী বন্যার পূর্বাভাস, নদীর পানি বিপৎসীমার ওপরে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শুরু পুলিশে নতুন করে ১৪ হাজার ৫০০ পদ সৃষ্টি হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী গোয়ালন্দে ‘পার্টনার’ প্রকল্পে অনিয়মের অভিযোগ: স্বজনপ্রীতিতে বঞ্চিত কৃষক, তদন্তের দাবি ভর্তি বাণিজ্যের অভিযোগে মধুপুর ছকিরননেছা সঃ প্রাঃ বিদ্যালয়ে তদন্ত, ভিডিও ভাইরাল, সত্যতা মিলেছে হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করার অধিকার ইরানের : রাশিয়া মানবিক রাষ্ট্র গড়তে চাই, যেখানে সবাই ন্যায়বিচার পাবেন: প্রধানমন্ত্রী
হৃদরোগে আক্রান্তের হার যুবকদের বেশি

হৃদরোগে আক্রান্তের হার যুবকদের বেশি

উন্নত দেশের তুলনায় বাংলাদেশে অপেক্ষাকৃত তরুণ ও যুবকদের হৃদরোগে আক্রান্ত হওয়ার হার সবচেয়ে বেশি। এই অবস্থায় সচেতনতামূলক কর্মকা- বাড়ানোর বিকল্প নেই। গতকাল এক সংবাদ সম্মেলনে ঢাকা মেডিক্যাল কলেজের কার্ডিওলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. আব্দুল ওয়াদুদ চৌধুরী এই তথ্য জানিয়েছেন। রাজধানীর পান্থপথে হেলদি হার্ট হ্যাপি লাইফ অরগানাইজেশন (হেলো) ও আইপিডিআই ফাউন্ডেশন এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।

অধ্যাপক ওয়াদুদ বলেন, বিশ্বে প্রতিবছর ১ কোটি আশি লাখ মানুষ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। এ পরিস্থিতিতে রোগের ভয়াবহতা কমাতে উন্নত চিকিৎসার পাশাপাশি রোগ প্রতিরোধে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। পৃথিবীতে মোট মৃত্যুর ৩২ শতাংশ হৃদরোগ এবং রক্তনালির রোগের কারণে হয়, যা ক্রমশ বাড়ছে। বাংলাদেশের মানুষও এই ঝুঁকিতে রয়েছে। উন্নত দেশের তুলনায় বাংলাদেশে অপেক্ষাকৃত তরুণ ও যুবকরা হৃদরোগে বেশি আক্রান্ত হচ্ছে। হেলো ও আইপিডিআই ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ডা. মহসীন আহমেদ আগামী ২৯ সেপ্টেম্বর বিশ্ব হার্ট দিবস পালন উপলক্ষে মাসব্যাপী বিস্তারিত কর্মসূচি তুলে ধরেন। এর মধ্যে আছে আগামী ৪ সেপ্টেম্বর ঢাকার চারটি পার্ক ও পাঁচটি ট্রাফিক সিগন্যালে বিনামূল্যে রক্তচাপ, ওজন ও উচ্চতা পরিমাপ, স্বাস্থ্যবার্তা ও পরামর্শ প্রদান, টেলিভিশন ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন সচেতনতামূলক ক্যাম্পেইন ইত্যাদি।

 

সময়ের ধারা সংবাদটি শেয়ার করুন এবং আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Comments are closed.

© All rights reserved © somoyerdhara.com
Desing by Raytahost.com