শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
​প্রধান শিক্ষকের ফরওয়ার্ডিং ছাড়াই ফরম পূরণ: অনিয়মের অভিযোগে তদন্তের আবেদন লোডশেডিং কমে গেছে, পেট্রলের লাইনও আর নেই: জ্বালানিমন্ত্রী চট্টগ্রামে ফোম ফ্যাক্টরির কেমিক্যাল থেকে আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতি বিতর্কিত নথি ব্যবহার করে প্রবাসী কর্মীকে বঞ্চিত করার অভিযোগ বিদেশি বিনিয়োগকৃত কোম্পাণীর বিরূদ্ধ ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পকে বিধ্বংসী পরিণতির হুঁশিয়ারি পুতিনের ঢাকায় প্রথমবার একসঙ্গে নারী ডিসি-এসপি নিয়োগ সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন ফের ৪ দিনের রিমান্ডে শ্রীপুরে ধর্ষণ অপরাদ ভিন্নখাতে নেওয়ার চেষ্টা,ধর্ষণকারীর মামলা সরাইপাড়ায় ঝুঁকিপূর্ণ সড়ক পরিদর্শনে চসিক কর্মকর্তারা ধর্মকে রাজনৈতিক স্বার্থে আমরা ব্যবহার করতে চাই না : প্রধানমন্ত্রী
দেশের সকল মেডিকেল কলেজে ক্লাস শুরু আজ

দেশের সকল মেডিকেল কলেজে ক্লাস শুরু আজ

সার্বিক প্রস্তুতি শেষে ঢাকা মেডিকেল কলেজসহ (ঢামেক) আজ সোমবার থেকে দেশের সব মেডিকেল কলেজে সশরীরে ক্লাস শুরু হচ্ছে।

ঢামেকের অধ্যক্ষ অধ্যাপক ডা. টিটু মিঞা বলেন, আমাদের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আবাসিক হলে শিক্ষার্থীরা উঠছেন। লেকচার ক্লাসগুলো অনলাইনে নেব। আর ছোট ছোট গ্রুপে টিউটোরিয়াল, প্রাক্টিক্যাল ক্লাসগুলো নেব সশরীরে।

তিনি আরও বলেন, অনেক সময় হলের বড় রুমে প্রথম বর্ষের শিক্ষার্থীদের উঠতে হয়। তাই আমরা রুমগুলোয় শতকরা ৩০ ভাগ শিক্ষার্থীকে স্থান দিচ্ছি। পাশাপাশি শিক্ষার্থীদের আমরা হোস্টেলের বাইরে না যাওয়া এবং বাইরের খাবার না খাওয়ার অনুরোধ করেছি।
ঢামেক ছাত্রাবাস ডা. ফজলে রাব্বী হলের তত্ত্বাবধায়ক ডা. হাসানুর রহমান গতকাল রবিবার বলেন, আমাদের অধিকাংশ শিক্ষার্থী দুই ডোজ টিকা পেয়েছে। আমরা হলে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছি। তবে ১৫ দিন ধরে হল সংরক্ষিত রেখেছি। পরিষ্কার-পরিচ্ছন্নতার সব কাজ শেষে শিক্ষার্থীদের আবাসিক হলে তোলা শুরু হয়েছে। শিক্ষার্থী নয়, এমন কাউকে হলে থাকতে দেওয়া হবে না।

 

সময়ের ধারা সংবাদটি শেয়ার করুন এবং আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Comments are closed.

© All rights reserved © somoyerdhara.com
Desing by Raytahost.com