শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
​প্রধান শিক্ষকের ফরওয়ার্ডিং ছাড়াই ফরম পূরণ: অনিয়মের অভিযোগে তদন্তের আবেদন লোডশেডিং কমে গেছে, পেট্রলের লাইনও আর নেই: জ্বালানিমন্ত্রী চট্টগ্রামে ফোম ফ্যাক্টরির কেমিক্যাল থেকে আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতি বিতর্কিত নথি ব্যবহার করে প্রবাসী কর্মীকে বঞ্চিত করার অভিযোগ বিদেশি বিনিয়োগকৃত কোম্পাণীর বিরূদ্ধ ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পকে বিধ্বংসী পরিণতির হুঁশিয়ারি পুতিনের ঢাকায় প্রথমবার একসঙ্গে নারী ডিসি-এসপি নিয়োগ সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন ফের ৪ দিনের রিমান্ডে শ্রীপুরে ধর্ষণ অপরাদ ভিন্নখাতে নেওয়ার চেষ্টা,ধর্ষণকারীর মামলা সরাইপাড়ায় ঝুঁকিপূর্ণ সড়ক পরিদর্শনে চসিক কর্মকর্তারা ধর্মকে রাজনৈতিক স্বার্থে আমরা ব্যবহার করতে চাই না : প্রধানমন্ত্রী
ঢাবির সব বর্ষের শিক্ষার্থীদের জন্য হল খুলছে ১০ অক্টোবর

ঢাবির সব বর্ষের শিক্ষার্থীদের জন্য হল খুলছে ১০ অক্টোবর

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য আগামী ১০ অক্টোবর সব হল খুলে দেওয়া হচ্ছে। কোভিড-১৯ এর প্রথম ডোজ নিয়েছেন যেসব শিক্ষার্থী এদিন সকাল ৮টা থেকে টিকাকার্ড/সনদ ও বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র দেখিয়ে তারা নিজ নিজ হলে উঠতে পারবেন।

মঙ্গলবার (৫ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভা শেষে বিশ্ববিদ্যালয় জনসংযোগ বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সভায় সভাপতিত্ব করেন। এছাড়া উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, বিভিন্ন হলের প্রভোস্ট, বিভিন্ন হোস্টেলের ওয়ার্ডেন ও প্রক্টর উপস্থিত ছিলেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রাপ্তির জন্য আগামী ৭ অক্টোবর থেকে টিএসসিতে ভোটার রেজিস্ট্রেশন কেন্দ্র স্থাপন করা হবে। যেসব শিক্ষার্থীর জাতীয় পরিচয়পত্র নেই তারা এই কেন্দ্র থেকে রেজিস্ট্রেশনের মাধ্যমে দ্রুত এনআইডি করতে পারবেন। সব বর্ষের শিক্ষার্থীকে শতভাগ টিকার আওতায় এনে দ্রুত সশরীরে শ্রেণি কার্যক্রম শুরু করা হবে বলে সভায় জানানো হয়।

এদিকে মহামারির কারণে দীর্ঘ ৫৬৪ দিন বন্ধ থাকার পর শিক্ষার্থীদের জন্য আজ এদিন সকল ৮টা থেকে অনার্স চতুর্থ বর্ষ ও মাস্টার্সের শিক্ষার্থীরা স্বাস্থ্যবিধি মেনে নিজ নিজ হলে ওঠেন।

সময়ের ধারা সংবাদটি শেয়ার করুন এবং আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Comments are closed.

© All rights reserved © somoyerdhara.com
Desing by Raytahost.com