বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বাড়ল ভারি বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের ৩ মাস সহায়তা দেবে সরকার :প্রধানমন্ত্রী পটুয়াখালীর এমপিওভুক্ত কলেজে চরম অনিয়ম: ৪০ শিক্ষকের মধ্যে উপস্থিত মাত্র ২, নেই শিক্ষার্থী বন্যার পূর্বাভাস, নদীর পানি বিপৎসীমার ওপরে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শুরু পুলিশে নতুন করে ১৪ হাজার ৫০০ পদ সৃষ্টি হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী গোয়ালন্দে ‘পার্টনার’ প্রকল্পে অনিয়মের অভিযোগ: স্বজনপ্রীতিতে বঞ্চিত কৃষক, তদন্তের দাবি ভর্তি বাণিজ্যের অভিযোগে মধুপুর ছকিরননেছা সঃ প্রাঃ বিদ্যালয়ে তদন্ত, ভিডিও ভাইরাল, সত্যতা মিলেছে হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করার অধিকার ইরানের : রাশিয়া মানবিক রাষ্ট্র গড়তে চাই, যেখানে সবাই ন্যায়বিচার পাবেন: প্রধানমন্ত্রী
এক কাপ চা ৭ লাখ টাকা

এক কাপ চা ৭ লাখ টাকা

সোনার থেকেও দামি চায়ের সন্ধান পাওয়া গেছে। এক গ্রাম চায়ের দাম সোনার এক গ্রামের দামের থেকে ৩০ গুণ বেশি, সাড়ে সাত লাখ টাকা। বিশ্বের অন্যতম দামি এই চায়ের নাম ‘দা হোং পাও’। বিরল জাতের এ চা উৎপন্ন হয় চীনের ফুজিয়ান প্রদেশের উয়ি পর্বতে। গোটা বিশ্বের মধ্যে একমাত্র চীনে এই চায়ের

ছয়টি গাছ রয়েছে। বিরল এবং উৎকৃষ্ট গুণমানের জন্য দা হোং পাওকে চায়ের রাজা বলা হয়।

২০০৬ সালে চীনা সরকার প্রায় ১১৭ কোটি টাকার বীমা করিয়েছে এই ছয়টি চা গাছের জন্য। এক কেজি এই চায়ের দাম প্রায় ৮ কোটি ৩০ লাখ টাকা। জানা গেছে, ৩০০ বছর ধরে এই চায়ের চাষ হচ্ছে চিনে।

এ চায়ে ক্যাফিন, থিওফিলিন, পলিফেনলস এবং ফ্ল্যাবোনয়েড আছে। স্বাস্থ্যের পক্ষে যা খুব উপকারী। প্রতি দিন এই চা খেলে ত্বক ভালো থাকে। মাটির পাত্রে বিশুদ্ধ জলে এই চা বানাতে হয়। সুগন্ধের জন্যও এই চায়ের দাম এত বেশি।

সময়ের ধারা সংবাদটি শেয়ার করুন এবং আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Comments are closed.

© All rights reserved © somoyerdhara.com
Desing by Raytahost.com