বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বাড়ল ভারি বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের ৩ মাস সহায়তা দেবে সরকার :প্রধানমন্ত্রী পটুয়াখালীর এমপিওভুক্ত কলেজে চরম অনিয়ম: ৪০ শিক্ষকের মধ্যে উপস্থিত মাত্র ২, নেই শিক্ষার্থী বন্যার পূর্বাভাস, নদীর পানি বিপৎসীমার ওপরে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শুরু পুলিশে নতুন করে ১৪ হাজার ৫০০ পদ সৃষ্টি হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী গোয়ালন্দে ‘পার্টনার’ প্রকল্পে অনিয়মের অভিযোগ: স্বজনপ্রীতিতে বঞ্চিত কৃষক, তদন্তের দাবি ভর্তি বাণিজ্যের অভিযোগে মধুপুর ছকিরননেছা সঃ প্রাঃ বিদ্যালয়ে তদন্ত, ভিডিও ভাইরাল, সত্যতা মিলেছে হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করার অধিকার ইরানের : রাশিয়া মানবিক রাষ্ট্র গড়তে চাই, যেখানে সবাই ন্যায়বিচার পাবেন: প্রধানমন্ত্রী
শুকনো কাশি থেকে মুক্তি মিলবে যেভাবে

শুকনো কাশি থেকে মুক্তি মিলবে যেভাবে

করোনায় সংক্রমিত হলে শুকনো কাশি থেকে যাচ্ছে দীর্ঘ দিন। তার সঙ্গী আবার গলায় ব্যথা, জ্বালা। এমন কাশি বেশিক্ষণ চললে মুখের ভিতরটাও শুকনো লাগে। খাবার গিলতে অসুবিধা হয়। এখানে এমন কিছু পরামর্শ দেওয়া হলো যা শুকনো কাশির কষ্টের হাত থেকে কিছুটা হলেও মুক্তি দিতে পারবে।

মধু
গলায় ব্যথা হোক বা খুসখুস করুক, মধু খানিকটা আরাম দেবেই। এতে ব্যক্টিরিয়া এবং ফাঙ্গাসের সঙ্গে লড়াই করার ক্ষমতা রয়েছে। আর রয়েছে অনেক অ্যান্টি-অক্সিড্যান্ট। গরম জলে দু’চামচ মধু ফেলে খেতে হবে রোজ, দু’বার করে। তাতে অনেকটাই আরাম পাবে গলা।

আদা
অনেক অসুখ সারাতেই কাজ করে ‌আদা। বিশেষ করে কোনও ধরনের সংক্রামক রোগের ক্ষেত্রে খুবই কার্যকর। কাশি না কমলে বাড়িতেই আদা দিয়ে চা করে খাওয়া যায় দিনে একাধিক বার। গলা আরাম পাবে। অন্য খাবার খাওয়ার সময়ে সঙ্গে একটু আদা দেওয়া চা রাখা যায়। তাতে খাবার গিলতে সুবিধা হয়।
লবণ-পানি
গরম পানিতে লবণ ফেলে মাঝেমাঝেই গার্গল করা যেতে পারে। লবণ জীবাণু তাড়াতে সাহায্য করে। সংক্রমণের কারণে শরীরে যে জীবাণু ঢুকেছে, তার সঙ্গে লড়তে পারে লবণ। লবণ-পানি গার্গল করলে, সঙ্গে সঙ্গেই যে কমে যাবে কাশি, এমন নয়। কিন্তু দু’-তিন দিন টানা করলে গলা অনেকটাই ভাল হয়ে উঠবে।

 

সময়ের ধারা সংবাদটি শেয়ার করুন এবং আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Comments are closed.

© All rights reserved © somoyerdhara.com
Desing by Raytahost.com