বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:২৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বাড়ল ভারি বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের ৩ মাস সহায়তা দেবে সরকার :প্রধানমন্ত্রী পটুয়াখালীর এমপিওভুক্ত কলেজে চরম অনিয়ম: ৪০ শিক্ষকের মধ্যে উপস্থিত মাত্র ২, নেই শিক্ষার্থী বন্যার পূর্বাভাস, নদীর পানি বিপৎসীমার ওপরে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শুরু পুলিশে নতুন করে ১৪ হাজার ৫০০ পদ সৃষ্টি হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী গোয়ালন্দে ‘পার্টনার’ প্রকল্পে অনিয়মের অভিযোগ: স্বজনপ্রীতিতে বঞ্চিত কৃষক, তদন্তের দাবি ভর্তি বাণিজ্যের অভিযোগে মধুপুর ছকিরননেছা সঃ প্রাঃ বিদ্যালয়ে তদন্ত, ভিডিও ভাইরাল, সত্যতা মিলেছে হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করার অধিকার ইরানের : রাশিয়া মানবিক রাষ্ট্র গড়তে চাই, যেখানে সবাই ন্যায়বিচার পাবেন: প্রধানমন্ত্রী
যে পাঁচ ভুলে শারীরিক মিলনে আগ্রহ কমে যায়

যে পাঁচ ভুলে শারীরিক মিলনে আগ্রহ কমে যায়

শারীরিক সম্পর্ক যে আর পাঁচটি জৈবিক প্রক্রিয়ার মতোই স্বাভাবিক, একথা মেনে নিতে এখনও অসুবিধা হয় সমাজের একটি বড় অংশের মানুষের। আর তার জন্যই অধরা থেকে যায় যৌন জীবনের একাধিক সমস্যার সমাধান। যৌন মিলনে আগ্রহ হারিয়ে ফেলা সেরকমই একটি বিষয়। জানুন মূলত কোন কোন কারণের জন্য এমনটি ঘটে।

১. ক্লান্তি

যৌন মিলনের ভরপুর আনন্দ পেতে অবশ্যই প্রয়োজন স্ফূর্তি ও উদ্দীপনা। কিন্তু কর্মক্ষেত্রের চাপ, সাংসারিক দায়িত্ব বা সন্তানের দেখভাল, প্রভৃতি নানা কারণে শারীরিক তো বটেই, মানসিকভাবেও শরীরকে গ্রাস করে ক্লান্তি। ফলে দিনের শেষে যৌন মিলনের উৎসাহ হারিয়ে ফেলেন অনেকেই।

২. হীনমন্যতা

নিজেকে নিয়ে বা নিজের শারীরিক গঠনকে নিয়ে হীনমন্যতায় ভোগেন অনেকে। সচরাচর নজরে না পড়লেও এই সমস্যা কিন্তু অত্যন্ত গভীর। অবচেতনে ক্রমাগত এই ভাবনা চলতে থাকলে তার মারাত্মক নেতিবাচক প্রভাব পড়ে যৌন জীবনে। অথচ সঙ্গীর সঙ্গে সঠিক কথোপকথনে সহজেই মুক্তি মিলতে পারে এই সমস্যা থেকে।

৩. একঘেয়েমি

দীর্ঘ দিন একসঙ্গে থাকলে যৌন জীবনে আসতে পারে একঘেয়েমি। মুখে না বললেও অনেক সম্পর্কেই ফাটলের কারণ এই সমস্যা। তাই একঘেয়ে লাগলে খুঁজতে হবে যৌন জীবনকে রোমাঞ্চকর করে তোলার নিত্য নতুন উপায়।

৪. মতাদর্শগত পার্থক্য

দৃঢ়চেতা মানুষদের মধ্যে যৌন মিলনের আগ্রহ কমে যাওয়ার অন্যতম মূল কারণ এটি। মানসিকভাবেই যার সঙ্গে দূরত্ব শত যোজন তার সঙ্গে শারীরিক ঘনিষ্ঠতায় সঙ্কোচ হওয়া অসম্ভব নয়।

৫. স্বাস্থ্যবিধির প্রতি অবহেলা

যৌন মিলনের সময়ে সঙ্গীর যৌন স্বাস্থ্যের প্রতি অবহেলা দেখলে মুখ ফিরিয়ে নেন অধিকাংশ মানুষই। সার্বিক পরিচ্ছন্নতা বোধ না থাকলে বৈজ্ঞানিকভাবেও অস্বস্তিকর হয় শারীরিক মিলন। অধিকাংশ ক্ষেত্রেই স্বাস্থ্যবিধি না মানা মানুষদের প্রতি যৌন আকর্ষণ হারান সঙ্গীরা।

 

সময়ের ধারা সংবাদটি শেয়ার করুন এবং আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Comments are closed.

© All rights reserved © somoyerdhara.com
Desing by Raytahost.com