শুক্রবার, ০১ মে ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
​প্রধান শিক্ষকের ফরওয়ার্ডিং ছাড়াই ফরম পূরণ: অনিয়মের অভিযোগে তদন্তের আবেদন লোডশেডিং কমে গেছে, পেট্রলের লাইনও আর নেই: জ্বালানিমন্ত্রী চট্টগ্রামে ফোম ফ্যাক্টরির কেমিক্যাল থেকে আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতি বিতর্কিত নথি ব্যবহার করে প্রবাসী কর্মীকে বঞ্চিত করার অভিযোগ বিদেশি বিনিয়োগকৃত কোম্পাণীর বিরূদ্ধ ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পকে বিধ্বংসী পরিণতির হুঁশিয়ারি পুতিনের ঢাকায় প্রথমবার একসঙ্গে নারী ডিসি-এসপি নিয়োগ সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন ফের ৪ দিনের রিমান্ডে শ্রীপুরে ধর্ষণ অপরাদ ভিন্নখাতে নেওয়ার চেষ্টা,ধর্ষণকারীর মামলা সরাইপাড়ায় ঝুঁকিপূর্ণ সড়ক পরিদর্শনে চসিক কর্মকর্তারা ধর্মকে রাজনৈতিক স্বার্থে আমরা ব্যবহার করতে চাই না : প্রধানমন্ত্রী
নলছিটিতে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া

নলছিটিতে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া

“দুর্যোগে আগাম সতর্কবার্তা, সবার জন্য কার্যব্যবস্থা”এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠির নলছিটিতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।
নলছিটি ফায়ার স্টেশন কর্মকর্তা খালেকুজ্জামানের নেতৃত্বে একটি চৌকশ অগ্নি নির্বাপক দল অগ্নিকাণ্ড, গ্যাস সিলিন্ডার থেকে অগ্নির ব্যাপকতা এবং কীভাবে আগুন নেভানো হয় তার কৌশল পরোক্ষভাবে প্রদর্শন করেন। মহড়া শেষে উপজেলা পরিষদের সভাকক্ষে আন্তজার্তিক দূর্যোগ প্রশাসন দিবস ২০২২ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো.সিদ্দিকুর রহমান।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুম্পা সিকদারের সভাপতিত্বে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বিজন কৃষ্ণ খরাতি, সমাজ সেবা অফিসার মোফাজ্জল হোসেন , যুব উন্নয়ন কর্মকর্তা মাহমুদ আলম জোমাদ্দার প্রমুখ উপস্থিত ছিলেন ।

সময়ের ধারা সংবাদটি শেয়ার করুন এবং আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Comments are closed.

© All rights reserved © somoyerdhara.com
Desing by Raytahost.com