নিজস্ব প্রতিবেদক: রাজধানীর নিউমার্কেট সংলগ্ন,ঢাকা কলেজের সন্নিকটে স্টামফোর্ড কলেজে অধ্যয়নরত,যাত্রাবাড়ি থানা শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শরিফ আহমেদ বাপ্পিকে পিটিয়ে গুরুতর আহত ও জখম করেছে ছাত্রলীগের সন্ত্রাসীরা। ঘটনাটি ঘটেছে,গতকাল ১৯মে ২০০৯ ইং তারিখে আনুমানিক বিকেল ৫ টায়।পরবর্তীতে গুরুতর আহত শরিফ আহমেদ বাপ্পিকে উদ্ধার করে স্থানীয় লোকজন পাশ্ববর্তী হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। আহত শরীফ আহমেদ বাপ্পির বাবা,আমাদের প্রতিবেদকদের জানান যে, প্রতিদিনের ন্যায় তাহার ছেলে কলেজ থেকে বাড়ি ফেরার পথে, ওৎপেতে থাকা ছাত্রলীগের সন্ত্রাসিরা আকস্মিকভাবে তার ছেলের উপর আক্রমণ করে গুরুতর এবং মারাত্মক জখম করে।এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা করতে গেলে,ছাত্রলীগ শুনে থানায় কর্মরত পুলিশের কর্মকর্তারা মামলা না নিয়ে, উল্টো আমাদেরকে ভয়ভীতি দেখান। উল্লেখ্য যে, শরিফ আহমেদ বাপ্পি ধানমন্ডিতে অবস্থিত Stamford কলেজে অধ্যয়নরত যাত্রাবাড়ি থানা শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক পদে বহাল আছেন।তার এ ঘটনায় কেন্দ্রীয় এবং ঢাকা মহানগর ছাত্রদল তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। শরীফ আহমেদ বাপ্পির বাবা এ প্রতিবেদক কে আরও জানান যে,এখন আমিসহ আমার পরিবার অনেক ভয় এবং আতংকের মধ্যে আছি যে কোন সময় আমার ও আমার পরিবারের উপর আরো বড় ধরনের সন্ত্রাসী হামলা হতে পারে। এখন আমি ও আমার পরিবার চরম হতাশা এবং আতংকের মধ্যে দিন কাটাচ্ছি।
আপডেট টাইম : বুধবার,২০ মে,২০১৯