বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বাড়ল ভারি বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের ৩ মাস সহায়তা দেবে সরকার :প্রধানমন্ত্রী পটুয়াখালীর এমপিওভুক্ত কলেজে চরম অনিয়ম: ৪০ শিক্ষকের মধ্যে উপস্থিত মাত্র ২, নেই শিক্ষার্থী বন্যার পূর্বাভাস, নদীর পানি বিপৎসীমার ওপরে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শুরু পুলিশে নতুন করে ১৪ হাজার ৫০০ পদ সৃষ্টি হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী গোয়ালন্দে ‘পার্টনার’ প্রকল্পে অনিয়মের অভিযোগ: স্বজনপ্রীতিতে বঞ্চিত কৃষক, তদন্তের দাবি ভর্তি বাণিজ্যের অভিযোগে মধুপুর ছকিরননেছা সঃ প্রাঃ বিদ্যালয়ে তদন্ত, ভিডিও ভাইরাল, সত্যতা মিলেছে হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করার অধিকার ইরানের : রাশিয়া মানবিক রাষ্ট্র গড়তে চাই, যেখানে সবাই ন্যায়বিচার পাবেন: প্রধানমন্ত্রী
সুস্থ থাকতে বেশি বেশি হাসুন

সুস্থ থাকতে বেশি বেশি হাসুন

ভোরে ঘুম ভাঙার পর চোখ বন্ধ রাখা অবস্থায় বিড়ালের মতো আড়মোড়া ভাঙুন। শরীরের প্রতিটি পেশি টান টান করুন। কয়েকবার লম্বা দম নিন। ৩-৪ মিনিট পার হওয়ার পর হাসতে চেষ্টা করুন।

প্রথমদিকে হা-হা-হি-হি করে হাসার চেষ্টা করুন। হা-হা-হি-হি শব্দ করে হাসায় যে শব্দ সৃষ্টি হবে, তা ক্রমে নির্মল প্রাণখোলা ও দম ফাটানো হাসির রাজ্যে নিয়ে যাবে। আপনি হাসির রাজ্যে হারিয়ে যাবেন কয়েক মিনিটের জন্য। প্রথমদিন চেষ্টা করে হয়তো প্রাণখোলা হাসি হাসতে পারবেন না। হয়তো হা-হা-হি-হি শব্দ করবেন। কারণ আপনি তো হাসতে ভুলেই গেছেন প্রায়। কিন্তু কয়েকদিন অনুশীলন করার পর দেখবেন, ভেতর থেকে স্বতঃস্ফূর্তভাবে নির্মল স্বর্গীয় হাসি বেরিয়ে আসছে। হাসিতে ডুবে থাকুন ৫ মিনিটের জন্য। এ স্বর্গীয় হাসি সারাদিন রাখবে আনন্দ ও উজ্জ্বল।

যৌথ হাসির চর্চা : যৌথ হাসির চর্চা খুব সহজ। ৫-৬ জন থেকে ১০০-১৫০ জন একত্রে হাসতে পারেন। প্রথমে সবাই গোল হয়ে দাঁড়ান। একজন আরেকজনের দিকে তাকিয়ে হা-হা-হো-হো-হি-হি করে কৃত্রিমভাবে হাসতে চেষ্টা করুন। দেখবেন সুড়সুড়ি শুরু হয়ে গেছে। একজন দিলখোলা দম ফাটানো হাসি দেওয়ার সঙ্গে সঙ্গে অন্যরাও কিছুক্ষণের মধ্যে স্বতঃস্ফূর্ত হাসিতে ফেটে পড়বেন। কারণ হাসি ছোঁয়াচে। ৫ থেকে ১০ মিনিটের পেট ফাটানো হাসি আপনার দেহমন চাঙ্গা রাখবে সারাদিন।

 

সময়ের ধারা সংবাদটি শেয়ার করুন এবং আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Comments are closed.

© All rights reserved © somoyerdhara.com
Desing by Raytahost.com