শুক্রবার, ০১ মে ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
​প্রধান শিক্ষকের ফরওয়ার্ডিং ছাড়াই ফরম পূরণ: অনিয়মের অভিযোগে তদন্তের আবেদন লোডশেডিং কমে গেছে, পেট্রলের লাইনও আর নেই: জ্বালানিমন্ত্রী চট্টগ্রামে ফোম ফ্যাক্টরির কেমিক্যাল থেকে আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতি বিতর্কিত নথি ব্যবহার করে প্রবাসী কর্মীকে বঞ্চিত করার অভিযোগ বিদেশি বিনিয়োগকৃত কোম্পাণীর বিরূদ্ধ ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পকে বিধ্বংসী পরিণতির হুঁশিয়ারি পুতিনের ঢাকায় প্রথমবার একসঙ্গে নারী ডিসি-এসপি নিয়োগ সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন ফের ৪ দিনের রিমান্ডে শ্রীপুরে ধর্ষণ অপরাদ ভিন্নখাতে নেওয়ার চেষ্টা,ধর্ষণকারীর মামলা সরাইপাড়ায় ঝুঁকিপূর্ণ সড়ক পরিদর্শনে চসিক কর্মকর্তারা ধর্মকে রাজনৈতিক স্বার্থে আমরা ব্যবহার করতে চাই না : প্রধানমন্ত্রী
১৩ মার্চ খুলছে না ঢাবির হল, ঘোষিত সব পরীক্ষাও বাতিল

১৩ মার্চ খুলছে না ঢাবির হল, ঘোষিত সব পরীক্ষাও বাতিল

ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলমান পরীক্ষা শিক্ষার্থীদের সম্মতি সাপেক্ষে হতে পারে তবে এখনই হল খোলা হবে না বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য (ভিসি) ড. আক্তারুজ্জামান। আজ মঙ্গলবার একাডেমিক কাউন্সিলের সভা শেষে এমনই সিদ্ধান্ত জানান তিনি।

উপাচার্য বলেন, ‘হলে ওঠার প্রস্তুতি নিতে দুই সপ্তাহ সময় লাগে। সেজন্য অনুষদ ও বিভাগ সমন্বয় করে ১৭ মের দুই সপ্তাহ পর থেকে এ কার্যক্রম চলবে। আগে ১৩ মার্চ পর্যন্ত যে রুটিন ছিল তা আর থাকছে না। অ্যাকাডেমিক কাউন্সিল এ সিদ্ধান্ত নিয়েছে। ১৩ মার্চকে কেন্দ্র করে যে পরীক্ষাগুলোর ঘোষণা ছিল, সেগুলো থাকবে না। এগুলো স্থগিত করা হলো।’

পরীক্ষাগ্রহণ বিষয়ে তিনি বলেন, ‘কেন্দ্রীয়ভাবে বড় কোন পরীক্ষা এখন নেব না, বিভাগীয় পর্যায়ে নেওয়া হবে। শিক্ষার্থীদের সম্মতি, সামর্থ্য ও সুরক্ষা লাগবে। এখন হল খোলার জন্য টিকা নেওয়া পূর্বশর্ত। এ বিষয়গুলো এখন একেবারেই বিভাগীয় পর্যায়ে সীমিত থাকবে।’

সাত কলেজের পরীক্ষার বিষয়ে উপাচার্য বলেন, ‘সাত কলেজের পরীক্ষা নেয়ার ক্ষেত্রেও ১৭ মের পূর্বের পরীক্ষাগুলো আমাদের অবশ্যই বিবেচনা করতে হবে। বিশ্ববিদ্যালয়ে বড় কোন পরীক্ষা থাকবে না। সরকারের ভ্যাকসিন দেওয়ার প্রেটোকল আছে। সেটি সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় দেখবে। এটা সরকারের প্রায়োরিটি।’

এসময় হল খোলার জন্য শিক্ষার্থীদের ৭২ ঘন্টার আল্টিমেটামের বিষয়ে উপাচার্য বলেন, ‘শিক্ষার্থীরা সবসময় যৌক্তিক অবস্থানে থাকে। নিয়ম শৃঙ্খলা অনুসরণ করে। যখন তাদেরকে সুরক্ষা দেওয়ার মহতী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তাদের সুরক্ষা দিয়ে শিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত করার উদ্যোগ নিয়েছে। তাদের মূল্যবোধ ও আইনশৃঙ্খলার প্রতি শ্রদ্ধাবোধের ঘাটতি নেই। এ বিষয়টি তারা বিবেচনা করবেন। পিছিয়ে যাওয়া সময় পুষিয়ে দেওয়ার প্রায়াস আমাদের থাকবে।’

সময়ের ধারা সংবাদটি শেয়ার করুন এবং আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Comments are closed.

© All rights reserved © somoyerdhara.com
Desing by Raytahost.com