শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
​প্রধান শিক্ষকের ফরওয়ার্ডিং ছাড়াই ফরম পূরণ: অনিয়মের অভিযোগে তদন্তের আবেদন লোডশেডিং কমে গেছে, পেট্রলের লাইনও আর নেই: জ্বালানিমন্ত্রী চট্টগ্রামে ফোম ফ্যাক্টরির কেমিক্যাল থেকে আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতি বিতর্কিত নথি ব্যবহার করে প্রবাসী কর্মীকে বঞ্চিত করার অভিযোগ বিদেশি বিনিয়োগকৃত কোম্পাণীর বিরূদ্ধ ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পকে বিধ্বংসী পরিণতির হুঁশিয়ারি পুতিনের ঢাকায় প্রথমবার একসঙ্গে নারী ডিসি-এসপি নিয়োগ সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন ফের ৪ দিনের রিমান্ডে শ্রীপুরে ধর্ষণ অপরাদ ভিন্নখাতে নেওয়ার চেষ্টা,ধর্ষণকারীর মামলা সরাইপাড়ায় ঝুঁকিপূর্ণ সড়ক পরিদর্শনে চসিক কর্মকর্তারা ধর্মকে রাজনৈতিক স্বার্থে আমরা ব্যবহার করতে চাই না : প্রধানমন্ত্রী
ডাকসু নির্বাচন ঘিরে জমজমাট ক্যাম্পাস, চলছে প্রচারণা

ডাকসু নির্বাচন ঘিরে জমজমাট ক্যাম্পাস, চলছে প্রচারণা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন ঘিরে জমে উঠেছে ক্যাম্পাস। বুধবার (২৭ আগস্ট) সকাল থেকে বিচ্ছিন্নভাবে কয়েকজন পদপ্রার্থী নির্বাচনী প্রচার-প্রচারণা চালাচ্ছেন। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১১টা এবং ছাত্রী হলে রাত ১০টা পর্যন্ত প্রচারণা চালাতে পারবেন পদপ্রার্থীরা। ক্যাম্পাসের মধুর ক্যান্টিন, অপরাজেয় বাংলার সামনে উপস্থিত ছাত্র-ছাত্রীদের মাঝে বিতরণ করছেন লিফলেট। প্রার্থীরা দিচ্ছেন- শিক্ষার্থীদের নানা সুযোগ-সুবিধা প্রদানের অঙ্গীকার।

গতকাল মঙ্গলবার থেকে নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা শুরু হয়েছে। তবে প্রচারণা চালানোর ক্ষেত্রে কড়াকড়ি আচরণবিধি মানার কথা বলা হয়েছে। এদিকে, নির্বাচন কমিশন জানিয়েছে, প্রচার-প্রচারণায় মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের প্রতি অসম্মান প্রদর্শন গুরুতর অসদাচরণ হিসেবে গণ্য হবে। ভোটের দিন সেনাসদস্যসহ আইনশৃঙ্খলা বাহিনীর তিন স্তরের নিরাপত্তা থাকবে ক্যাম্পাসে।

এর আগে মঙ্গলবার বিকেলে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। এই নির্বাচনে ২৮ পদের বিপরীতে মোট ৪৭১ জন প্রার্থী চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন। নির্বাচনে ভোটার সংখ্যা ৩৯,৮৭৪ জন।

সহ-সভাপতি (ভিপি) পদে ৪৫ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯ জন, সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ২৫ জন, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে ১৭ জন, কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে ১১ জন, আন্তর্জাতিক সম্পাদক পদে ১৪ জন এবং সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে ১৯ জন প্রার্থী চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন।

এ ছাড়াও বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে ১২ জন, গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে ৯ জন, ক্রীড়া সম্পাদক পদে ১৩ জন, ছাত্র পরিবহন সম্পাদক পদে ১২ জন, সমাজসেবা সম্পাদক পদে ১৭ জন, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে ১৫ জন, মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক পদে ১১ জন, ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক পদে ১৫ জন এবং সদস্য পদে ২১৭ জন প্রার্থী চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন।

অন্যদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয় হল সংসদ নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। হল সংসদ নির্বাচনে চূড়ান্ত প্রার্থী ১ হাজার ৩৫ জন, প্রত্যাহার করেছেন ৭৩ জন ও বাতিল হয়েছে ১ জনের। এর আগে ১ হাজার ১০৯টি মনোনয়নপত্র জমা পড়েছিল।

 

সময়ের ধারা সংবাদটি শেয়ার করুন এবং আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © somoyerdhara.com
Desing by Raytahost.com