শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
​প্রধান শিক্ষকের ফরওয়ার্ডিং ছাড়াই ফরম পূরণ: অনিয়মের অভিযোগে তদন্তের আবেদন লোডশেডিং কমে গেছে, পেট্রলের লাইনও আর নেই: জ্বালানিমন্ত্রী চট্টগ্রামে ফোম ফ্যাক্টরির কেমিক্যাল থেকে আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতি বিতর্কিত নথি ব্যবহার করে প্রবাসী কর্মীকে বঞ্চিত করার অভিযোগ বিদেশি বিনিয়োগকৃত কোম্পাণীর বিরূদ্ধ ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পকে বিধ্বংসী পরিণতির হুঁশিয়ারি পুতিনের ঢাকায় প্রথমবার একসঙ্গে নারী ডিসি-এসপি নিয়োগ সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন ফের ৪ দিনের রিমান্ডে শ্রীপুরে ধর্ষণ অপরাদ ভিন্নখাতে নেওয়ার চেষ্টা,ধর্ষণকারীর মামলা সরাইপাড়ায় ঝুঁকিপূর্ণ সড়ক পরিদর্শনে চসিক কর্মকর্তারা ধর্মকে রাজনৈতিক স্বার্থে আমরা ব্যবহার করতে চাই না : প্রধানমন্ত্রী
ঢাবির ‘ঘ’ ইউনিটের ফল প্রকাশ, পাসের হার ৯.৮৭ শতাংশ

ঢাবির ‘ঘ’ ইউনিটের ফল প্রকাশ, পাসের হার ৯.৮৭ শতাংশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সামাজিক অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এবার পাসের হার ৯ দশমিক ৮৭ শতাংশ। সে হিসেবে পাস করেছেন ৭ হাজার ৯৯৪ জন।

আজ বুধবার দুপুর ১২টার পর উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আনুষ্ঠানিকভাবে এই ফল প্রকাশ করেন।

এদিকে, আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণার পরপরই ভর্তিচ্ছুরা ফল জানতে পারছেন। বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট (https://admission.eis.du.ac.bd) থেকে ফল জানা যাচ্ছে। এ ছাড়া মুঠোফোনেও ফল পাওয়া যাচ্ছে। মুঠোফোনে ফল পেতে মেসেজ অপশনে গিয়ে DU GHA টাইপ করে 16321 নম্বরে পাঠালে ফিরতি মেসেজে ফল জানা যাবে।

গত ২৩ অক্টোবর ঢাকাসহ দেশের ৮টি বিভাগীয় শহরে বেলা ১১টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করেছিলেন এক লাখ ১৫ হাজার ৮৮১ জন। আর ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন ৮২ হাজারের বেশি শিক্ষার্থী।

 

সময়ের ধারা সংবাদটি শেয়ার করুন এবং আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Comments are closed.

© All rights reserved © somoyerdhara.com
Desing by Raytahost.com