শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
​প্রধান শিক্ষকের ফরওয়ার্ডিং ছাড়াই ফরম পূরণ: অনিয়মের অভিযোগে তদন্তের আবেদন লোডশেডিং কমে গেছে, পেট্রলের লাইনও আর নেই: জ্বালানিমন্ত্রী চট্টগ্রামে ফোম ফ্যাক্টরির কেমিক্যাল থেকে আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতি বিতর্কিত নথি ব্যবহার করে প্রবাসী কর্মীকে বঞ্চিত করার অভিযোগ বিদেশি বিনিয়োগকৃত কোম্পাণীর বিরূদ্ধ ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পকে বিধ্বংসী পরিণতির হুঁশিয়ারি পুতিনের ঢাকায় প্রথমবার একসঙ্গে নারী ডিসি-এসপি নিয়োগ সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন ফের ৪ দিনের রিমান্ডে শ্রীপুরে ধর্ষণ অপরাদ ভিন্নখাতে নেওয়ার চেষ্টা,ধর্ষণকারীর মামলা সরাইপাড়ায় ঝুঁকিপূর্ণ সড়ক পরিদর্শনে চসিক কর্মকর্তারা ধর্মকে রাজনৈতিক স্বার্থে আমরা ব্যবহার করতে চাই না : প্রধানমন্ত্রী
১৫ জানুয়ারির মধ্যে স্কুলশিক্ষার্থীদের করোনার টিকা দিতে চায় সরকার

১৫ জানুয়ারির মধ্যে স্কুলশিক্ষার্থীদের করোনার টিকা দিতে চায় সরকার

জন্মনিবন্ধন সনদের মাধ্যমে সুরক্ষা অ্যাপে নিবন্ধন করে করোনাভাইরাসের টিকা নিতে পারবে ১২ থেকে ১৮ বছর বয়সী শিক্ষার্থীরা। ১৫ জানুয়ারির মধ্যে এসব শিক্ষার্থীকে টিকা দিতে চায় সরকার। এ জন্য কয়েকটি সিদ্ধান্ত নিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

মাউশির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, যেসব শিক্ষার্থীর জন্মনিবন্ধন নেই (৬ জানুয়ারির মধ্যেও) এবং যাদের ১৬ নম্বরের (ডিজিট) নিবন্ধন নম্বর নেই, তাদের পুনরায় নিবন্ধন করে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের জানাতে হবে।

এরপর করোনার টিকার জন্য গ্রহণযোগ্য সব শিক্ষার্থীর প্রতিষ্ঠানভিত্তিক তালিকা ৭ জানুয়ারির মধ্যে সিভিল সার্জন কার্যালয়ে পাঠানোর বিষয়টি জেলা শিক্ষা কর্মকর্তা ও উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তারা নিশ্চিত করবেন।

সময়ের ধারা সংবাদটি শেয়ার করুন এবং আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Comments are closed.

© All rights reserved © somoyerdhara.com
Desing by Raytahost.com