বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
গণতন্ত্রের অতন্দ্র প্রহরী খালেদা জিয়া : মির্জা ফখরুল স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি ​চট্টগ্রাম মঞ্চ সংগীত শিল্পী সংস্থার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত স্বনির্ভর বাংলাদেশ গড়তে কোনো বিরোধ থাকতে পারে না: প্রধানমন্ত্রী ডেঙ্গু–চিকুনগুনিয়া প্রতিরোধে দেশবাসীর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান জামিন পেলেন সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক সংসদ ভবনে সরকার দলীয় এমপিদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক জামিনের বিনিময়ে কোটি টাকা চাওয়ার ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি ঢাকা থেকে আরো ২৮ ফ্লাইট বাতিল, ১২ দিনে ৩৯১ ইরানের বিপ্লবী বাহিনীর ‘সবচেয়ে শক্তিশালী’ অভিযান শুরু
ঝগড়ার সময় সঙ্গীকে ভুলেও যা বলবেন না

ঝগড়ার সময় সঙ্গীকে ভুলেও যা বলবেন না

দাম্পত্য কিংবা ভালোবাসার সম্পর্কে ঝগড়া কমবেশি সবারই হয়ে থাকে। তাই বলে ঝগড়ার সময় এমন কিছু বলা উচিত নয়, যা দাম্পত্য সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

অনেকেই রাগের মাথায় ঝগড়ার সময় সঙ্গীকে আজেবাজে অনেক ধরনের কথা বলে ফেলেন। যা একেবারেই উচিত নয়। চলুন তবে জেনে নেওয়া যাক, কোন কথাগুলো বলা উচিত নয় ঝগড়ার সময়-

>> অনেকেই ঝগড়ার সময় সঙ্গীকে বলে বসে, ‘তুমি আসলে কোনো কাজেরই নও’। সেক্ষেত্রে সঙ্গী মনে কষ্ট পেতে পারেন। এমন কথা ভুলেও সঙ্গীকে বলবেন না।

>> ঝগড়ার সময় রাগের মাথায় ব্রেকআপ বা ডিভোর্সের কথা বলে ফেলেন কেউ কেউ। এ ধরনের কথাবার্তার কারণে কিন্তু সত্যিই সম্পর্ক ভেঙে যেতে পারে। তাই এমন কথা একেবারেই নয়।

>> একে অন্যকে দোষারোপ করা কিংবা নিজের দোষ সঙ্গীর উপর চাপানো ও সেই কথা ঝগড়ার সময় টেনে আনাও মোটেই উচিত নয়। বরং সমস্যার কথা সঙ্গীকে ভালো করে বলুন। তিনি নিশ্চয়ই বুঝবেন।

>> আপনি কোনো সমস্যায় পড়লে, তা না লুকিয়ে বরং সঙ্গীকে জানান। তুমি বুঝবে না বলে সঙ্গীকে অবহেলা করবেন না।

>> ছোট কথা থেকেই ঝগড়া শুরু হয়, আর তা পরবর্তীতে বড় আকার নেয়। কোনো বিষয় নিয়েই বেশি বাড়াবাড়ি করা উচিত নয়। বরং সমস্যার বিষয়টি নিয়ে সঙ্গীর সঙ্গে আলোচনা করে সমাধান করুন।

সূত্র: বেস্টলাইফ অনলাইন

সময়ের ধারা সংবাদটি শেয়ার করুন এবং আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Comments are closed.

© All rights reserved © somoyerdhara.com
Desing by Raytahost.com