শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
​প্রধান শিক্ষকের ফরওয়ার্ডিং ছাড়াই ফরম পূরণ: অনিয়মের অভিযোগে তদন্তের আবেদন লোডশেডিং কমে গেছে, পেট্রলের লাইনও আর নেই: জ্বালানিমন্ত্রী চট্টগ্রামে ফোম ফ্যাক্টরির কেমিক্যাল থেকে আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতি বিতর্কিত নথি ব্যবহার করে প্রবাসী কর্মীকে বঞ্চিত করার অভিযোগ বিদেশি বিনিয়োগকৃত কোম্পাণীর বিরূদ্ধ ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পকে বিধ্বংসী পরিণতির হুঁশিয়ারি পুতিনের ঢাকায় প্রথমবার একসঙ্গে নারী ডিসি-এসপি নিয়োগ সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন ফের ৪ দিনের রিমান্ডে শ্রীপুরে ধর্ষণ অপরাদ ভিন্নখাতে নেওয়ার চেষ্টা,ধর্ষণকারীর মামলা সরাইপাড়ায় ঝুঁকিপূর্ণ সড়ক পরিদর্শনে চসিক কর্মকর্তারা ধর্মকে রাজনৈতিক স্বার্থে আমরা ব্যবহার করতে চাই না : প্রধানমন্ত্রী
নাটোরে চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১

নাটোরে চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১

নাটোরে নবীর আলী নামে পঞ্চান্ন বছর বয়সী একজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। শনিবার (৩০ আগস্ট) রাতে সদর উপজেলার নেপালদীঘি গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত নবীর রাজশাহীর জেলার বাঘা উপজেলার বাসিন্দা। তিনি নাটোর সদরের ইসলাবাড়ী গ্রামে ঘরজামাই হিসেবে বসবাস করতেন।

স্থানীয়রা জানান, শনিবার রাতে নেপালদীঘি গ্রামের মাদ্রাসা মাঠে নবীর আলীর গতিবিধি সন্দেহ হলে তাকে আটক করে এলাকাবাসী। পরে চোর সন্দেহে স্থানীয়রা মারধর করলে ঘটনাস্থলেই নবীর আলী মারা যায়।

সদর থানার ওসি মাহাবুুব রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কারা কারা এই হত্যাকান্ডের সাথে জড়িত তা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এ বিষয়ে একটি মামলা দায়ের হয়েছে।

সময়ের ধারা সংবাদটি শেয়ার করুন এবং আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © somoyerdhara.com
Desing by Raytahost.com