বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:২৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
​প্রধান শিক্ষকের ফরওয়ার্ডিং ছাড়াই ফরম পূরণ: অনিয়মের অভিযোগে তদন্তের আবেদন লোডশেডিং কমে গেছে, পেট্রলের লাইনও আর নেই: জ্বালানিমন্ত্রী চট্টগ্রামে ফোম ফ্যাক্টরির কেমিক্যাল থেকে আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতি বিতর্কিত নথি ব্যবহার করে প্রবাসী কর্মীকে বঞ্চিত করার অভিযোগ বিদেশি বিনিয়োগকৃত কোম্পাণীর বিরূদ্ধ ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পকে বিধ্বংসী পরিণতির হুঁশিয়ারি পুতিনের ঢাকায় প্রথমবার একসঙ্গে নারী ডিসি-এসপি নিয়োগ সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন ফের ৪ দিনের রিমান্ডে শ্রীপুরে ধর্ষণ অপরাদ ভিন্নখাতে নেওয়ার চেষ্টা,ধর্ষণকারীর মামলা সরাইপাড়ায় ঝুঁকিপূর্ণ সড়ক পরিদর্শনে চসিক কর্মকর্তারা ধর্মকে রাজনৈতিক স্বার্থে আমরা ব্যবহার করতে চাই না : প্রধানমন্ত্রী
ঢাকায় আসছেন পাকিস্তানি অভিনেত্রী

ঢাকায় আসছেন পাকিস্তানি অভিনেত্রী

সৌন্দর্য দিয়ে সীমারেখা ভেঙেছেন পাকিস্তানের তারকা হানিয়া আমির। গোটা উপমহাদেশে তার অগণিত ভক্ত। এবার বাংলাদেশের ভক্তদের জন্য সুখবর। প্রথমবারের মতো ঢাকায় আসছেন পাকিস্তানি জনপ্রিয় এই তারকা। সোমবার (১৫ সেপ্টেম্বর) এক ভিডিও বার্তার মাধ্যমে হানিয়া তার ঢাকা আসার বিষয়টি নিজেই জানিয়েছেন। সানসিল্ক হেয়ার এক্সপার্ট বিডির ফেসবুক পেজে একটি ভিডিও বার্তা শেয়ার করা হয়। ভিডিও বার্তায় হানিয়া আমিরকে বলতে শোনা গেছে, ‘হাই বাংলাদেশ, আমি হানিয়া। গেস হোয়াট? আমি ঢাকায় আসছি সানসিল্কের সঙ্গে। সবার সঙ্গে দেখা হবে।’

 

জানা গেছে, সানসিল্কের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার সুবাদে ব্র্যান্ডটির প্রচারণায় বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেবেন হানিয়া আমির। সানসিল্ক বাংলাদেশ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে, তাদের আমন্ত্রণে শিগগিরই ঢাকায় আসবেন এই তারকা। তবে ঠিক কোন তারিখে তিনি আসবেন, তা পরে জানানো হবে।

হানিয়া আমিরকে সর্বশেষ দেখা গেছে গত ২৭ জুন মুক্তিপ্রাপ্ত ‘সর্দারজি ৩’ ছবিতে। পেহেলগাঁও কাণ্ডের পর সামাজিকমাধ্যমে পাকিস্তানি তারকাদের বয়কটের ডাক দেওয়া হয়। ফলে ‘সর্দারজি ৩’ বিশ্বব্যাপী মুক্তি পেলেও ভারত মুক্তি দেওয়া হয়নি।

সময়ের ধারা সংবাদটি শেয়ার করুন এবং আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © somoyerdhara.com
Desing by Raytahost.com